সিরিজ নির্ধারণী ম্যাচে ২৬৫ রানের পুঁজি বাংলাদেশের

সিরিজ নির্ধারণী ম্যাচে ২৬৫ রানের পুঁজি বাংলাদেশের

ফন্ট সাইজ:

প্রথম তিন ওভারের মধ্যে দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমকে হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। দ্রুতই ফিরে যান সৌম্য সরকারও। তবে চতুর্থ উইকেটে ভিত গাড়েন নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। দুজনের ১৬০ রানের জুটিতে ভর করে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে ২৬৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। আজ জিতলেই সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা।

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চট্টগ্রামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দ্রুতই ৩ উইকেট হারিয়ে কিছুটা খেই হারায় মেহেদী হাসান মিরাজের দল। তবে তা সামলে নেন শান্ত ও লিটন। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূরণ করে শান্ত থামেন ১১৯ বলে ১০৫ রানের ইনিংসে। ক্যারিয়ারের ত্রয়োদশ ফিফটি পূরণ করে ৭৬ রানে ফিরে যান লিটন। শেষ দিকে মিরাজের ২২ ও তাওহীদ হৃদয়ের অপরাজিত ৩৩ রানের অবদানে সংগ্রহ বড় হয় বাংলাদেশের। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৬৫ রান তোলে বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন উইল ওরুক, ২টি করে নেন বেন লিস্টার ও জেইডেন লেনক্স।

ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। প্রথম দুই ম্যাচ চট্টগ্রামে খেলে শেষটি অনুষ্ঠিত হবে মিরপুরে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন