সবার প্রচেষ্টায় হাম মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে আনতে সক্ষম হচ্ছি: স্বাস্থ্যমন্ত্রী

সবার প্রচেষ্টায় হাম মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে আনতে সক্ষম হচ্ছি: স্বাস্থ্যমন্ত্রী

ফন্ট সাইজ:

সবার প্রচেষ্টায় হাম নিয়ন্ত্রণের মধ্যে আনা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘আপনারা জানেন কী অবস্থা ছিল। সবার প্রচেষ্টায় আমরা হাম মোটামুটি একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে সক্ষম হচ্ছি। অনেক ডাক্তারদের সঙ্গে আলাপ হয়েছে। একটা চাইনিজ টিমের সঙ্গেও আলাপ হয়েছে।’

বৃহস্পতিবার সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমারও কিন্তু ছোটবেলায় হাম হয়েছে। আমার মনে আছে এবং তখনকার মায়েদের একটা কথা ছিল—জন্মের পরে একবার হাম হবেই। একবার জলবসন্ত হবেই।’

বিশেষজ্ঞদের দেয়া মত উল্লেখ করে তিনি বলেন, ‘এখনকার হাম কিন্তু খুবই তীব্র। মায়ের বুকের দুধ কম পাওয়ায় পুষ্টিহীনতায় ভুগছে শিশুরা। এতে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে।’

পুষ্টিকর্মীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, যারা ঘরে ঘরে যান, মায়েদেরকে বলা যাতে করে বাচ্চাদেরকে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত বুকের দুধ পান করান। আমাদের অশিক্ষিত গ্রামীণ মহিলাদের মধ্যে এই রীতিটা এখনো চালু আছে। দুই বছর পর্যন্ত মায়ের বুকের দুধের কোনো বিকল্প শিশুর গঠনে আর নেই।’

সিরু

২ মাস আগে

মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন "হামের টীকা দেওয়া বন্ধ করে অসংখ্য শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে যারা তারা ক্ষমাহীন অপরাধ করেছে "।
আমরা তাদের বিচার চাই।
বিচার আপনাকে করতেই হবে।

মন্তব্য করুন