কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়লো গণপরিবহনের ভাড়া

কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়লো গণপরিবহনের ভাড়া

ফন্ট সাইজ:

দেশের বাজারে তেলের দাম বাড়ার সঙ্গে গণপরিবহনের ভাড়া ‘সমন্বয়’ করেছে সরকার। ফলে গণপরিবহনে ভাড়া আগের চেয়ে কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছে। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা বহাল থাকছে। যা আজ বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে। আজ দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘গণপরিবহনের ভাড়াকে আমরা সমন্বয় হিসেবে দেখছি। ভাড়া বৃদ্ধি হিসেবে দেখতে চাচ্ছিনা। পরিবহন মালিকদের সঙ্গে আমাদের পর্যাপ্ত আলোচনা হয়েছে। জনস্বার্থ বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি যে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে এবং আন্তঃজেলা ও মিনিবাসের ক্ষেত্রে ১১ পয়সা বাড়ানো হচ্ছে।’

তিনি বলেন, ‘পার কিলোমিটার ১১ পয়সা সমন্বয় হওয়ার একটা ফরম্যাট আছে। পরিবহন মালিকদের দাবি ছিলো ২৮ পয়সা বাড়ানোর দাবি ছিলো। পরবর্তীতে এসে ২২ পয়সা হয়। আমরা ২দিন সবার সঙ্গে মিটিং করে ১১ পয়সা ভাড়া সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছি। তেলের দাম কমলে একই প্রক্রিয়ায় সমন্বয় করা হবে। তেলের দাম বাড়া-কমার ক্ষেত্রে কী ফরম্যাটে হবে সেটি বিআরটিএ প্রজ্ঞাপন জারি করে দেবে এবং ওই ফর্মুলা অনুসারে ভাড়া নির্ধারণ করে দেবে।’

নতুন নিয়মানুযায়ী, এখন সিটি করপোরেশন এলাকায় ভাড়া ২ টাকা ৪২ পয়সা পার কিলোমিটার। ১১ পয়সা যুক্ত হয়ে ২ দশমিক ৫৩ টাকা হচ্ছে বাড়তি ভাড়া। অথাৎ, ৪ দশমিক ৪৫ শতাংশ বাড়ছে। আন্তঃজেলা বাসরুটে ২ টাকা ২ পয়সা আছে, ১১ পয়সা যুক্ত হয়ে ২টাকা ২৩ পয়সা হচ্ছে। যা ৫ দশমিক ১৯ শতাংশ বাড়ছে। ডিটিসি এরিয়ায় ভাড়া ২ টাকা ৩২ পয়সা ছিলো। বাড়তি ভাড়া যোগ হয়ে ২ টাকা ৪৩ পয়সা হবে। এখানে ৪ দশমিক ৭৪ শতাংশ বাড়ছে।

সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, পরিবহন মালিকদের অন্যান্য বেশকিছু দাবি আছে আমরা বিবেচনায় নিচ্ছি না। পূর্বে তেলের দাম বাড়লে বাস ভাড়া বাড়ে, কিন্তু তেলের দাম কমলে বাস ভাড়া কমলো না; এখন ভাড়া বাড়ানোর যৌক্তিকতা কতটুকু- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০২২ আর ২০২৬ সাল ভিন্ন। ২০২৬ সালে যারা বসেছে তারা পারার জন্য বসেছে। যারা ব্যর্থ হয়েছে সেটা তাদের দায়।

ট্যাগসমূহ:

Riad

২ মাস আগে

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। অন্যদিকে দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা।

Firoz

২ মাস আগে

Incomplete information! How much per mile was the fare previously. If it was mentioned increased % could have been done.

মন্তব্য করুন