সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ২৪২০ লিটার চোরাই পেট্রলসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়। বুধবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকার কেয়া হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
বাঘাবাড়ি ঘাট থেকে রাজশাহীর উদ্দেশে চোরাই পথে পিকআপ ভর্তি পেট্রল নিয়ে যাওয়া হচ্ছিল। আটকরা হলেন-পিকআপ চালক কামরুল ইসলাম এবং তার সহযোগী লাভলু মিয়া।
আরও পড়ুন:
পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি
এ সময় পুলিশের উপস্থিতিতে উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত আটক দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা এবং দুই দিনের কারাদণ্ড প্রদান করেন।
আদালত আরও জানান, জব্দকৃত পেট্রল সরকারি বিধি অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেবেন আদালত। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক শারমিন আক্তার রিমা।
