ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি শান্তর

ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি শান্তর

ফন্ট সাইজ:

ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিলেন শান্ত। ১০৫ রানে অপরাজিত টাইগার ব্যাটার। ১৬ রানে আরেক প্রান্তে তাওহীদ হৃদয়।

৪২.৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২২১। দলীয় দুইশ’র আগে ফিরলেন লিটন।

অবশেষে শান্ত-লিটনের ১৬০ রানের জুটি ভাঙতে সক্ষম হলো নিউজিল্যান্ড। ৯১ বলে ৭৬ রানের ইনিংস খেলে জেইডেন লেনক্সের বলে বোল্ড আউট হলেন লিটন। ক্রিজের নতুন ব্যাটার তাওহীদ হৃদয়। ৯২ রানে আরেক প্রান্তে অপরাজিত শান্ত। ৩৮.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৩।

লিটনের ফিফটি, সেঞ্চুরির পথে শান্ত

চতুর্থ উইকেটে মজবুত ভিতই গেড়েছেন শান্ত ও লিটন। দুজন মিলে এখন পর্যন্ত যোগ করেছেন ১৩৪ রান। শান্তর (৮৮*) পর ব্যক্তিগত ফিফটি পূরণ করেছেন লিটন (৫৪*)। ব্যক্তিগত সেঞ্চুরি থেকে অল্পই দূরে শান্ত। ৩৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৬৭।

দলীয় শতকের পর শান্তর ফিফটি

শান্ত-লিটনের জুটিতে দলীয় শতরান ছাড়ালো বাংলাদেশ। এর মধ্যে একাই ৫০ রানের অবদান রাখলেন শান্ত। ৩২ রানে আরেক প্রান্তে অপরাজিত লিটন কুমার দাস। ২৫.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৬।

শান্ত-লিটনের পঞ্চাশ রানের জুটি

চতুর্থ উইকেটের জুটিতে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে বাংলাদেশ দল। নাজমুল হোসেন শান্ত (৩৯*) ও লিটন কুমার দাস (২৪*) মিলে স্কোরকার্ডে যোগ করেছেন ৫৫ রান। এ জুটিতে ভর করে দলীয় একশ’র দিকে এগোচ্ছে টাইগাররা। ২১.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮৭।

শান্ত-লিটনের জুটিতে দলীয় ফিফটি বাংলাদেশের

চতুর্থ উইকেটের জুটিতে ভিত গাড়ার চেষ্টা করছেন নাজমুল হোসেন শান্ত (২৩*) ও লিটন কুমার দাস (১১*)। তাতে ছাড়িয়েছে বাংলাদেশের দলীয় ফিফটি।

১৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৫৭ রান।

এবার ফিরলেন সৌমও

নবম ওভারে আরেকটি ধাক্কা বাংলাদেশ দলে। বাইরের বল স্টাম্পে টেনে বোল্ড আউট হয়ে ফিরলেও সৌম্য সরকারও। ৩টি চারে ব্যক্তিগত ১৮ রানে ফিরলেন তিনি। ক্রিজের নতুন ব্যাটার লিটন কুমার দাস। আরেক প্রান্তে আছেন নাজমুল হোসেন শান্ত (১০*)।

৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩২।

শুরুতেই দুই উইকেট নেই বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে শুরুর তিন ওভারের মধ্যেই দুই উইকেট নেই বাংলাদেশের। প্রথম ওভারে সাইফ হাসানের পর তৃতীয় ওভারে সাজঘরে ফিরলেন আরেক ওপেনার তানজিদ হাসানও। টসে হেরে আগে ব্যাটিং করছে বাংলাদেশ।

৩.১ বলে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯ রান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন