‘আমারও মন খারাপ’

‘আমারও মন খারাপ’

ফন্ট সাইজ:

দায়িত্ব পেয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান অনেকগুলো অবিশ্বাস্য সিদ্ধান্ত নিয়েছেন। দলের এমপি-মন্ত্রীরা মুখিয়ে ছিলেন সরকারি প্লট আর শুল্কমুক্ত গাড়ি নিতে। কিন্তু সেটাতে গুড়েবালি। সরকার গঠনের দিনই সবাইকে অবাক করে দিয়ে ঘোষণা দেন- আমাদের মন্ত্রী-এমপিরা এই সুযোগ পাবেন না। এ ছাড়া সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে ভিভিআইপি প্রটোকল না নেয়ার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। সম্পাদকদের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে এসব বিষয় আলোচনায় আসে। তবে ভিন্ন এক প্রেক্ষাপটে তখন একজন সম্পাদক জিজ্ঞেস করেছিলেন, মন্ত্রী-এমপিরা তো আপনার এই সিদ্ধান্তে মন খারাপ করেছেন। তখন তিনি বললেন, ‘মন তো আমারও খারাপ’।

আমিও তো সেই সুযোগ পেলাম না। প্রসঙ্গটা এসেছিল, প্রধানমন্ত্রীর দপ্তরের দুপুরের খাবার নিয়ে। বিনয়ের সঙ্গে বলছিলেন মধ্যাহ্নভোজের আয়োজন আছে। তবে আপনাদের মনঃপূত হবে কি না জানি না। আমি তো খাওয়ার বাজেটের ওপর কাঁচি চালিয়েছি। প্রধানমন্ত্রীর দপ্তরে খাওয়ার জন্য বরাদ্দ ছিল জনপ্রতি প্রায় ৮০০ টাকা। পর্যটন করপোরেশন থেকে আসতো সেই খাবার। দীর্ঘদিন থেকে এই প্রাকটিস চলে আসছিল।

আমি তা কমিয়ে ১৫০ টাকা করেছি। বৈঠকের শুরুতেই খাওয়ার আয়োজন। নিজে আগে না নিয়ে মালিক-সম্পাদকদের আমন্ত্রণ জানালেন। সাদাসিধে মেন্যু। সাদা ভাত, ঢেঁড়স ভাজি, লাউ-চিংড়ি, একটি ডিমের তরকারি। খাওয়া শেষে ছিল মিনি পেয়ালায় দই। আলোচনার শুরুতেই প্রধানমন্ত্রী জানালেন, মন্ত্রী-এমপিদের জ্বালানি তেলের বরাদ্দ ৩০ শতাংশ বাতিল করা হয়েছে।

ভিক্ষু শীলানন্দ

২ মাস আগে

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এর মনে খারাপের প্রথমত কারন নিজ জন্মধারনি মায়ের মৃত্যু, দ্বিতীয়ত যে সময়ে দেশের দায়িত্ব নিয়েছে এসময়ে দেশে নাই বিদুৎ, নাই গ্যাস তেলের দামতো বেড়েছে তার মধ্যে দেশের মানুষের আয় বলতে একেবারে কমে এসেছে।

Nam Nai

২ মাস আগে

The law(s) regarding duty-free vehicles and land plot must be scrapped.

Md Mostafa hossain

২ মাস আগে

খুব ভালো লাগলো সিদ্ধান্ত গুলো জানতে পেরে।আশাবকরি প্রতিটি ক্ষেত্রে আপনার সুনজর থাকবে।আপনি চাইলে শতভাগ না হোক অনেকটুকু পরিবর্তন আনতে পারবেন।আপনার নিকট বিশেষ অনুরোধ সরকারী কাজে বরাদ্দের খুব কম অংশ নাকি কাজে লাগে বেশীর অংশ ঘুষ আর দূর্নীতিতে ব্যায় হয়।এই হারটা যেন এরকম হয় বেশীর অংশ কাজে ব্যায় হবে আর দূর্নীতি ও ঘুষ আস্তে আস্তে কমে আসবে।

MD.Moniruzaman

২ মাস আগে

Well done, I appreciate to you since as will be still recorded I think

Zakiul Islam

২ মাস আগে

ধন্যবাদ প্রধান মন্ত্রী । আপনি ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে কঠোর হউন । গাড়ি মালিক রা হাসিনার আমল থেকেই বাড়তি ভাড়া নিচ্ছে । তাদের মামার বাড়ির আবদার মেনে নিবেন না । ডিজেলের দাম কমিয়ে পেট্রোল অকটেনের দাম বাড়ান।

কারিম

২ মাস আগে

ন্যায় বিচার নিশ্চিত করা
অতীব জরুরী।

SM Rafiqul Islam

২ মাস আগে

মাননীয় প্রধানমন্ত্রীকে এমপি হলেই গাড়ী, বাড়ি, প্লট ইত্যাদি না নেওয়ার ঘোষনার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজনীতি আসলে কোন ব্যবসা নয়। রাজনীতির মূল লক্ষ্য জনগণের সেবা করা। এখানে পাবেন শুধু মানুষের ভালোবাসা, ধন্যবাদ আর গালি। কিন্তু এখন রাজনীতির সংজ্ঞা পাল্টে ফেলা হয়েছে। বিষয়টি আমাদের প্রাণপ্রিয় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সেই সময় ঠিকমতোই অনুধাবন করতে পেরেছিলেন। এখন সব চাটুকার, আদর্শহীন মানুষ এই পেশায় যুক্ত হয়েছে আর ভালো মানুষ দূরে সরে যাচ্ছে। তাইতো জিয়াউর রহমান সাহেব সেই সময় বলেছিলেন "I will make Politics difficult for the politicians." আপনি জিয়াউর রহমান সাহেবের উত্তরসুরী। আমরা আশাকরি আপনি রাজনীতি নামক এই পেশাটিকে কঠিন করে দিবেন,যাতে সবাই এই পেশায় আসতে ১০ বার চিন্তা করে। আপনার জন্য সুভ কামনা রইল। জাজাকআল্লাহ খাইরান।

নিজাম উদ্দিন

২ মাস আগে

আপনার সততা সবাই কে মুগ্ধ করেছে। তবে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে বাঙালির চাহিদার শেষ নাই। এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে।আপনার জন্য শুভকামনা রইল।

Bashir Ahmed

২ মাস আগে

আহ! দেড়শ টাকায় যদি লাউ-চিংড়ি খেতে পারতাম

জনতা

২ মাস আগে

গুপ্তদের ভাষাই বলে দেয় এরা গুপ্ত!

Nur

২ মাস আগে

এখন ১৫০ টাকায় কিছু হয়। মন্ত্রী-এমপি হিসাবে ৮০০ টাকায় ঠিক ছিল। না হলে অন্য দিকে ৮ হাজার কোটি খাবে। সেটা বন্ধ করুন।

বাহাউদ্দীন বাবলু

২ মাস আগে

ধন্যবাদ প্রধানমন্ত্রী, আমি আপনার মধ্যে জিয়াউর রহমানের আদর্শ দেখতে চাই। আপনি ইতিমধ্যে তা দেখাচ্ছেন। তবে পাবলিক পেলেছে কথা বলার সময় সতর্ক থাকবেন।

আব্দুল জব্বার

২ মাস আগে

যারা মন্ত্রী নন এমন এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানি অথবা সুদ মুক্ত ঋণের ব্যবস্থা করা উচিৎ। তবে প্লট দেয়া কোনভাবেই উচিৎ না। উল্লেখ্য মন্ত্রীদের জন্য আলাদা গাড়ি বরাদ্দ থাকে। তাদের গাড়ির কোন অভাব হয়না। কিন্তু একজন সৎ এবং অসচ্ছল এমপিদের জন্য গাড়ি ছাড়া এলাকার কাজকর্ম করা একপ্রকার অসম্ভব। প্রশাসনের একজন উপ-সচিব থেকে সকল কর্মকর্তা ব্যক্তিগত গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ আবার গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসিক নুন্যতম ৫০,০০০ টাকা ভাতাও পান। গাড়ি রক্ষণাবেক্ষণের এই ভাতার পাশাপাশি, গাড়ির মূল্যের ওপর প্রতি বছর ১০ শতাংশ হারে অবচয় সুবিধাও প্রযোজ্য হয়। সেখানে একজন সাংসদ তার এলাকায় যাতায়াতের জন্য গাড়ির সুবিধা পাবেন না এটা গ্রহণযোগ্য হতে পারেনা।

গিয়াস উদ্দীন আহমেদ

২ মাস আগে

এমপি সাহেবগণ প্রতি মাসে ৭০,০০০.০০ টাকা যাতায়াত ভাতা পাচ্ছেন। সুতরাং আলাদা করে গাড়ির কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না।

শামস

২ মাস আগে

রাজনীতিবিদদের কার্যকলাপ নিয়ে কখনো মন্তব্য লিখিনি, আজ না লিখে পারলাম না।
আজকে একজন রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল এর কথা মনে পড়ে গেল যিনি বলতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও একই কাজ করতেন। অফিস সময়ে মোটা চালের (তৎকালীন পেগু চাল যা শুধু মোটাই ছিল না, বেশ গন্ধযুক্ত ও ছিল) ভাত শুধু শাক দিয়ে খেতেন শ্রমিকদের সাথে।
মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি এই ট্রেডিশন বজায় রাখতে পারেন, আপনার অফিসের লোকজন হয়তো মনক্ষুণ্ণ হবে, কিন্তু সাড়ে ১৮ কোটি মানুষের দোয়া আপনাকে আরো অনেক উঁচুতে নিয়ে যাবে।

Mozammel Hoque

২ মাস আগে

ডিমের বদলে আলু ভর্তা দিলে আরো অনেক ভালো হতো। এটাই হতো মূলত বাঙালি মেনু

sharmin laila

২ মাস আগে

প্রতিটি মানুষের দৈনন্দিন কার্যক্রমের জন্য প্রোটিন অত্যন্ত প্রয়োজনীয়। আলু কার্বোহাইড্রেটের উৎস এবং ডিম প্রোটিনের উৎস। প্রোটিন শরীরের ঘাটতি পূরণ করে উপরন্ত কার্বোহাইড্রেট সুগার লেভেল বাড়ায়। একজন প্রধানমন্ত্রী তার শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি মনে করি ওনার খাবার মেনুতে আরো প্রোটিন এর এর ব্যবস্থা থাকা উচিত।

Harun-Al-Rashid

২ মাস আগে

Very healthy and delicious menu. Thick aam dal could be added.

মন্তব্য করুন