এসএসসি ও সমমান পরীক্ষা

ভুল প্রশ্নপত্র দেয়ায় কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে অব্যাহতি

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র বিতরণে গাফিলতির ঘটনায় কেন্দ্রসচিবসহ ১১ কক্ষ প্রত্যবেক্ষককে পরীক্ষা সংক্রান্ত সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার পরীক্ষার প্রথম দিনে কেন্দ্রটির ৪টি কক্ষে ১৭৭ জন শিক্ষার্থীর মাঝে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। ১ ঘণ্টা ২৫ মিনিট পরীক্ষা নেয়ার পর ২০২৬ সালের প্রশ্ন দেয়া হয়।

বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কেন্দ্র কাঁচপুর-১, কেন্দ্র কোড-৪৯৮, কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়, সোনারগাঁও, নারায়ণগঞ্জ কেন্দ্রে গত ২১শে এপ্রিল অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার কক্ষ প্রত্যবেক্ষক হিসেবে নিয়োজিত থাকা ১১ শিক্ষককে দায়িত্বে অবহেলার কারণে পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এমতাবস্থায়, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে পৃথক বিজ্ঞপ্তিতে কেন্দ্রসচিব আব্দুল মতিন সরকারকে দায়িত্ব থেকে অব্যাহতি ও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। পাশাপাশি পরিবর্তে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে এ কেন্দ্রের সচিবের দায়িত্ব দেয়া হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন