২১ দিন ধরে নিখোঁজ টালিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়। পুলিশের নিষ্ক্রিয়তায় পরিবার চরম উদ্বেগ প্রকাশ করেছে। পরিচালকের স্ত্রী মৌপিয়া বলেন, প্রতিদিন পুলিশের সঙ্গে যোগাযোগ করছি।
এমনকি ফেডারেশন সভাপতির সঙ্গেও দেখা করেছিলাম। সর্বত্র এক কথা, নির্বাচনের আগে কিছুই করা সম্ভব নয়। সবাই এখন ভোটের কাজ নিয়ে ব্যস্ত। যত দিন যাচ্ছে, আমি ততই অবাক হচ্ছি।
