বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম দেড় মাসের শিশু সন্তানসহ কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন। কারামুক্তির সময় শিল্পী বেগমকে নিতে সকাল থেকেই কারাগারের সামনে অবস্থান নেন তার পরিবারের সদস্য ও সহকর্মীরা। উল্লেখ্য, তেজগাঁও থানায় দায়ের করা একটি বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
মুক্তি পেলেন মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
অনলাইন
৫ মাস আগে
২২ এপ্রিল (বুধবার), ২০২৬, ১ঃ৪৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
