বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ২০ হাজার ৫৬৩ জন হজযাত্রী। এর মধ্যে মক্কায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম নঈমুদ্দিন মন্ডল। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। হজ বুলেটিন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বুলেটিন সূত্র জানায়, গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) পর্যন্ত ২০ হাজার ৫৬৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি মাধ্যমে ১৭ হাজার ৬৯৩ জন রয়েছেন।
