চট্টগ্রামে ছাত্রদল-শিবির দফায় দফায় সংঘর্ষ

চট্টগ্রামে ছাত্রদল-শিবির দফায় দফায় সংঘর্ষ

ফন্ট সাইজ:

চট্টগ্রামে সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় উভয়পক্ষের ১৫-২০ জন আহত হয়। এরমধ্যে শিবিরের এক কর্মীর পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বিপুলসংখ্যক বহিরাগত যুবক ধারালো অস্ত্র নিয়ে অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দুপুর ১২টার দিকে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী ধরে উত্তেজনা চলার পর অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ঘটনার প্রতিবাদে বিকেল ৪টায় ছাত্রশিবির বিক্ষোভ মিছিল করলে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। এতে শিবিরের বেশ কয়েকজন আহত হয় এবং এক শিবিরকর্মীর পায়ের গোড়ালি কেটে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কলেজের একটি ভবনের দেওয়ালে জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আঁকা একটি গ্রাফিতির নিচে ‘ছাত্র রাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’ লেখা ছিল। পরে কলেজ শাখা ছাত্রদলের এক নেতা সেটিতে ‘ছাত্র’ শব্দ মুছে ‘গুপ্ত’ শব্দ লিখে দেন। ফলে লেখাটি হয়ে যায় ‘গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জেরেই সংঘর্ষের সূত্রপাত।

চট্টগ্রাম সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ জসীম উদ্দিন বলেন, সকালে গ্রাফিতির ওপর লেখা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর ১২টার পর কলেজের অভ্যন্তরীণ ক্লাস এবং পরীক্ষা স্থগিত করা হয়। সকালের সংঘর্ষের পর বিকেল ৪টার দিকে আবারও সংঘর্ষে জড়ায় দুটি পক্ষ। এ সময় দুই পক্ষের নেতা-কর্মীদের হাতে লাঠিসোঁটা দেখা যায়। কলেজ ক্যাম্পাসের সামনে দুই পক্ষ একে অন্যকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তাদের অনেকটা নির্বিকার অবস্থায় দেখা যায়। সংঘর্ষে হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সিটি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মিশকাত জানান, ক্যাম্পাসের ভিতরে এক দফা আমাদের কর্মীদের ওপর হামলা হয়। পরে পুলিশ আসলেও পুলিশ আমাদের কোন প্রকার সহযোগিতা না করে গেইটের বাইরে বের করে দিলেই দ্বিতীয় দফায় আমাদের ওপর হামলা হয় এতে প্রায় ৭ জন নেতাকর্মী আহত হয়। বিকেলে আমরা যখন বিক্ষোভ মিছিল শুরু করি তখন ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে এবং আমাদের একজন কর্মীর পায়ের গোড়ালি কেটে দেয় তারা। সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল ছিদ্দিকী রনির সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও কল ধরেননি। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Riaz

৩ মাস আগে

Bnp আওয়ামীলীগ মুদ্রার এপিঠ ওপিঠ। হেলমেট বাহিনীর ধারক এন্ড বাহক। এরা একাত্তর এর দোহাই দিয়ে আমাদের রক্ত চুঁছে খাচ্চে।

সিরু

৩ মাস আগে

জামাত ইসলাম/জামাত শিবির (রাজাকার আলবদর আলশামস) বাংলাদেশের সংবিধান স্বীকৃত > স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী অপরাধী,
> ৩০ লাখ খুনের খুনি, লাখ লাখ মা বোনের ধর্ষক, হাজার হাজার বুদ্ধিজীবীদের হত্যাকারি, কোটি কোটি মানুষের সম্পদ লুটপাট কারি
> ওরা উগ্র জঙ্গি সন্ত্রাসী, রাজনৈতিক দাঙ্গা ও অস্থিতিশীলতা সৃষ্টি কারি
> ওরা ধর্ম ব্যবসায়ী, ধর্মের লেবাস নিয়ে কুরআন হাদীসের ভুল ব্যাখ্যা করে ধর্মীয় বিভেদ ও হানাহানি সৃষ্টি কারি
> দেশের স্বার্বভৌমত্ব, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা, ধর্ম বিশ্বাসীদের ঈমান আকিদা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষার স্বার্থে জামাত ইসলাম/ছাত্র শিবিরের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করা হোক।

M

৩ মাস আগে

K??? LEZ JEMON SIDA HOBAR NOI TEMNE BANGLADESH POLITICS VHALO HOBAR NOI

সিরু

৩ মাস আগে

জামাত শিবির জঙ্গি সন্ত্রাসী রগকাটার দল

Akhlaqur chowdhury Rahman

৩ মাস আগে

I think this is time to stop the partisan politics in educational institutions. By the name of politics we don't want to see destruction violence & killing with lethal weapons. All over the world nobody can't find this kind of violence in the educational institutions!

Md Aminul Islam

৩ মাস আগে

‘গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’
বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে লিখে দিতে হবে।

Sharif azad Choudhury

৩ মাস আগে

গুপ্ত বাবুর সন্তানেরা এবার মুক্ত হোক ।

Riaz

৩ মাস আগে

এই হেলমেট বাহিনী আমরা গত সতেরো বছর আওয়ামীলীগ এর আমলে দেখেছি আবার দেখা শুরু করলাম।

মন্তব্য করুন