দেশে ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে ভুল হবে

দেশে ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে ভুল হবে

ফন্ট সাইজ:

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশে ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। গতকাল জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের তিনদিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তাদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। বলেন, ভালো মানুষ হতে হবে, নীতি নৈতিকতার সঙ্গে আমাদের কাজ করতে হবে। আমাদের স্বপ্ন অনেক ক্যাডেট তৈরি করা। আমরা নারী নেতৃত্ব চাচ্ছি, নারী ক্ষমতায়নও চাচ্ছি। আমাদের ভাবতে হবে দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে। নতুন ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেন, পূর্বসুরীদের মতো দেশ ও জাতির জন্য কাজ করে যাবেন। এর আগে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন ও প্যারেডের সালাম গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল হক, জয়পুরহাট এক্স ক্যাডেট এসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা প্রমুখ। উপস্থিত ছিলেন- জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক‌তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকরা।
 

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন