তারেক রহমানকে প্রধান উপদেষ্টার ফোন

ডা. শফিক ও নাহিদকে অভিনন্দন

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার ফোন

ফন্ট সাইজ:

নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে দায়িত্বশীল ভূমিকা রাখায় বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার টেলিফোন আলাপে তিনি তারেক রহমানকে দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের জন্য অভিনন্দন জানান। একইসঙ্গে নির্বাচনকালীন সংযম ও পরিমিত আচরণের জন্য ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকার কারণেই সারা দেশে নির্বাচন ঘিরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও সহযোগিতাপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পৃথক টেলিফোন আলাপে তিনি আরও কথা বলেন ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে। নির্বাচনে সাফল্য ও নির্বাচন পরবর্তী দায়িত্বশীল ভূমিকার জন্য তাদেরও ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


ডা. শফিক ও নাহিদকে ধন্যবাদ
: ওদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারকে সহায়তা করে একটি শান্তিপূর্ণ নির্বাচন করতে ভূমিকা রাখায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে দায়িত্বশীল ভূমিকা রাখায় দু’জনের প্রশংসা করেন। শনিবার টেলিফোন আলাপে প্রধান উপদেষ্টা ডা. শফিকুর রহমানকে নির্বাচনে সাফল্য এবং নির্বাচন-পরবর্তী সময়ে দায়িত্বশীল ও সংযত ভূমিকা পালনের জন্য কৃতজ্ঞতা জানান।


আলাপকালে মুহাম্মদ ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলোর পরিমিতি, সংযম ও দায়িত্বশীল আচরণের ফলে সারা দেশে নির্বাচন ঘিরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। তিনি গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় ভবিষ্যতেও একই ধরনের ইতিবাচক ও সহযোগিতামূলক ভূমিকা প্রত্যাশা করেন। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এদিন পৃথক টেলিফোন আলাপে প্রধান উপদেষ্টা আরও কথা বলেন, তারেক রহমান ও নাহিদ ইসলাম-এর সঙ্গে। তাদেরও নির্বাচনী সাফল্য ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানান তিনি এবং জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


সিরু

৪ মাস আগে

৫ অগাস্ট থেকে গত ১৮ মাসের সকল অপকর্মের ক্ষতিয়ান BNP সরকার জনগণের সামনে প্রকাশ করতে হবে।

Dr. Faruk Reza Mridha

৪ মাস আগে

বাংলাদেশের নির্বাচন আসলে প্রতিপক্ষের নির্বাচনে বাধা অনেক সময় দেখা যাচ্ছে নির্বাচনে জেতার পরে দুর্বলকে আঘাত করা এটা আমাদের কালচারে পরিণত হয়ে গেছে। এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। যে দুর্নীতিবাজ যে প্রতিপক্ষকে আঘাত করে যে অন্যায় অবিচার করে স্রেফ তাকে দল থেকে বের করে দিতে হবে এরকম হলে তাহলে কথার সাথে কাজের মিল থাকবে কিন্তু আমরা কেউই দায়িত্বশীল আচরণ করি না দায়বদ্ধতা কোন দলের ভেতর দেখি না শুধু লোকিকতার লোক দেখানো কথার জরিনা ফুলঝুরি

মন্তব্য করুন