Arthritis (আর্থ্রাইটিস) এর ফিজিওথেরাপির ভূমিকা

Arthritis (আর্থ্রাইটিস) এর ফিজিওথেরাপির ভূমিকা

ফন্ট সাইজ:

Arthritis: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর মতে আর্থ্রাইটিস একটি একক রোগ নয়, বরং এটি পেশিবহুল ও কংকাল তন্ত্রের (Musculoskeletal) এমন এক গ্রচ্ছ অবস্থাকে বোঝায় যা শরীরেরজয়েন্ট বা সন্ধিস্থলকে প্রভাবিত করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্যানুযায়ী আর্থ্রাইটিসের প্রদান বৈশিষ্ট সমূহঃ
এটি মূলত জয়েন্টের এমন একটি অবস্থা যেখানে-
· ব্যাথা (Pain)
· ফোলাভাব (Swelling)
· জয়েন্ট শক্ত হয়ে যাওয়া (Stiftness) পরিলক্ষিত হয় যা মানুষের স্বাভাবিক চলাফেরা ক্ষমতা কমিয়ে দেয়।
আর্থ্রাইটিস ধরনঃ
আর্থ্রাইটিস ১০০ টির ও বেশি প্রকার আছে বা রয়েছে। প্রতিটি প্রকার শরীরকে ভিন্নভাবে প্রভাবিত করে।
যেমনঃ-
· অসটিও আর্থ্রাইটিস (Osteoarthritis): এটি জয়েন্টের ভিতরের Cartilage ক্ষয় হয়ে যাওয়াকে বুঝায়।
· রিউমাটয়েড আর্থ্রাইটিস (Rheumatoid arthritis): এটি একটি অটোইমিউন রোগ যেখানে শরীরের প্রতিরোধ ক্ষমতা নিজেই নিজেকে এটাক করে।
· সিরাম ইউরিক এসিডের পরিমাণ বেড়ে প্রদাহ সৃষ্টি হয়। এটাকে বলে Gouty arthritis.
· অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস (Ankylosing Spondylitis): এটি টোটাল মেরুদন্ড শক্ত করে ফেলে। যা HLAB-27 Positive থাকে।
· সোরিয়াটিক আর্থ্রাইটিস (Psoriatic arthritis): এটি ত্বক ও গাটকে আক্রান্ত করে।
· জুভেনাইল আর্থ্রাইটিস (Juvenile arthritis): এটি ১৬ বছরের কম বয়সী শিশু ও কিশোরদের মধ্যে দেখা দেয়। এছাড়াও Joint ইনজুরি লিগামেন্ট ইনজুরি বা ফ্র্যাকচারের পরে আর্থ্রাইটিস হতে পারে।
· সংক্রামণ আর্থ্রাইটিসঃ (Infection): কিছু ব্যাকটেরিয়া বা ভাইরাস জয়েন্ট সংক্রমণ ঘটিয়ে Septic Arthritis করতে পারে।
· বংশগত কারনঃ (Family Positive): পরিবারে কারো থাকলে অন্যদের ও হওয়ার সম্ভাবনা বাড়ে।
প্রশ্নঃ আর্থ্রাইটিসে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন (Physiotherapy and Rehabilitation):
আর্থ্রাইটিস রোগ ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন খুব গুরুত্বপূর্ণ। এর লক্ষ্য হলো ব্যথা কমানো, ফোলা কমানো, জয়েন্টের নড়াচড়া ঠিক রাখা এবং রোগীকে দৈনন্দিন কাজে ফিরিয়ে আনা।

ফিজিওথেরাপি চিকিৎসা যেমনঃ
১. ব্যথা কমানোঃ হট (Hot) থেরাপি (therapy), কোল্ড (Cold) থেরাপি(therapy), Ultra Sound therapy, TENS

২. Range of motion Exercise:
· Active Rom Exercise (রোগী নিজে নিজে ব্যায়াম করবে)
· Possive Rom Exercise (ফিজিওথেরাপিস্ট রোগীকে ব্যায়াম করিয়ে দিবে)
· Stretching Exercise (মাংসপেশী মোচড়ানো টাইপের মতো ব্যায়াম)
৩. মাসেল স্ট্রেনথেনিং এক্সারসাইজঃ (যেমনঃ অসটিও আর্থ্রাইটিস)
· Quardiceps strengthening Exercise
· Hamstrring Exercise
· Isometrie Exercise
৪. এরোবিক এক্সারসাইজ
· Walking, cycling & Swimming.
৫. মেনুয়াল থেরাপি:
· Joint mobilization, soft tissue mobilization, ETC.
রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম:
১. ADL training
২. এসিসটিভ ডিভাইচ
৩. জয়েন্ট প্রাটেকনিক
৪. পেশেন্ট এডুকেশন
লেখক
মো. মনিরুজ্জামান
ফিজিওথেরাপিস্ট
চেম্বার: আলোক মাদার এন্ড চাইল্ড কেয়ার, মিরপুর-৬
হটলাইন- ১০৬৭২, ০৯৬১০১০০৯৯৯

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন