মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, জড়িত সন্দেহে আটক ১

মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, জড়িত সন্দেহে আটক ১

ফন্ট সাইজ:

মেহেরপুরের গাংনীতে গুলিতে মুকুল হোসেন (৫০) নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার সাহারবাটী গ্রামে এ ঘটনা ঘটে।

মুকুল সাহারবাটী গ্রামের নেক মহাম্মদের ছেলে ও সাহারবাটী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। অন্যদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে টোকন বিশ্বাস (৫০) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি সাহারবাটি গ্রামের বাসিন্দা এবং ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি।

স্থানীয়রা জানায়, মুকুল ভোরের দিকে গ্রামের সড়কে হাঁটছিলেন । এ সময় ওঁৎ পেতে থাকা দুর্বত্তরা তাকে লক্ষ্য করে পরপর ৫টি গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই গ্রামের টোকন আলী নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন