ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য বিএনপি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নাগরিক ঐক্য। শনিববার এক বিবৃতিতে এ অভিনন্দন জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার।
নেতৃদ্বয় বলেন, জুলাইয়ে আবু সাঈদ-মুগ্ধসহ যাদের আত্মত্যাগের বিনিময়ে দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে, সেই সকল শহীদের প্রতি তারা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তাদের এই ত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা বলেন- গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিজয়ী দল সরকার পরিচালনায় সকল রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের কাজে এগিয়ে যাবে-এটাই সবার প্রত্যাশা। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ, সুশাসন নিশ্চিতকরণ এবং একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে নির্বাচনে বিজয়ী দল সরকার গঠনের পর কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ প্রকাশ করেন।
নির্বাচনে জয়ের জন্য তারেক রহমানকে নাগরিক ঐক্যের অভিনন্দন
স্টাফ রিপোর্টার
১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
