ইউনাইটেড পিপলস বাংলাদেশ, আমার বাংলাদেশ পার্টিসহ কিছু স্বতন্ত্র নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। রোববার দুপুরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগ দেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান। এসময় দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সচিব ভূইয়া ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের বেশিরভাগ নেতৃবৃন্দ আপ বাংলাদেশ ছাড়াও স্বতন্ত্রভাবে বৈষম্যবিরোধী আন্দোলনসহ আরও কিছু ব্যক্তিবর্গ আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন। এনসিপির কেন্দ্রীয় কমিটিসহ যেসব সহযোগী অঙ্গ সংগঠন রয়েছে সেখানে তারা যুক্ত হবেন।
তিনি বলেন, কার কী পরিচয় সেটা মুখ্য নয়। আজ থেকে যারা এনসিপিতে যুক্ত তারা এনসিপির আদর্শ মেনে দলের নেতাকর্মী হিসেবেই কাজ করবে। ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী চাঁদাবাজ, দুর্নীতির দায়ে অভিযুক্ত, সন্ত্রাসের সঙ্গে যুক্ত এধরনের কেউ এনসিপিতে আসতে পারবে না। যারা এনসিপির গঠনতন্ত্রসহ দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় , বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় সেই রাজনীতিকে ধারণ করে আমরা সবাই একত্রে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খাকে ধারণ করে আগাতে চাই।
এনসিপির আহ্বায়ক বলেন, আজকে যারা যুক্ত হয়েছেন, তারা আমাদের সাথেই এতদিন ছিলেন বলে মনে করি। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হলাম। সারাদেশের তরুণদের আহ্বান জানাচ্ছি এনসিপির হাতকে শক্তিশালী করুন, সহযোগিতা করুন। বিচারের প্রশ্নে আমাদের ভূমিকা থাকবে বাংলাদেশের সার্বভৌমত্ব সর্বোপরি। দেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের যাতে উদ্ভব না ঘটে এজন্য তরুণদের ভূমিকা রাখতে হবে।
গণভোটের বিষয়ে নাহিদ বলেন, মানুষ গণভোটে রায় দিয়েছে সংস্কারের পক্ষে। সেই রায়কে আমাদের বাস্তবায়ন করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।
উল্লেখযোগ্যভাবে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক, আপ বাংলাদেশের প্রধান উদ্যোক্তা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক দুই সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাতসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন এনসিপিতে।

Parnel Shawkat
৩ মাস আগেমুখোশ খুলে গুপ্ত রা সব একটায়।