ইসলামি ধারার ৬ ব্যাংকের কর্মকর্তাদের মানববন্ধন

চাকরি পুনর্বহালের দাবি

ইসলামি ধারার ৬ ব্যাংকের কর্মকর্তাদের মানববন্ধন

ফন্ট সাইজ:

চাকরি পুনর্বহালের দাবিতে রাজধানীর মতিঝিলে মানববন্ধন করেছেন দেশের ছয় ইসলামি ধারার ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। রোববার সকাল ৯টা থেকে দিলকুশায় ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে ছয়টি শরিয়াহভিত্তিক ব্যাংকের ভুক্তভোগী কর্মীরা অংশ নেন। ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।

কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই ইসলামি ধারার এই ব্যাংকগুলো থেকে তাদের অন্যায়ভাবে অব্যাহতি দেয়া হয়েছে। হুট করে চাকরি হারিয়ে কয়েক হাজার পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। এ জন্য তারা চাকরি ফেরত পাওয়ার পাশাপাশি পূর্ণ সুযোগ-সুবিধা দাবি করেন।