ডা. শফিক ও নাহিদ ইসলামের বাসায় আজ যাচ্ছেন তারেক রহমান

ডা. শফিক ও নাহিদ ইসলামের বাসায় আজ যাচ্ছেন তারেক রহমান

ফন্ট সাইজ:

নির্বাচনের পর সৌজন্য সাক্ষাৎ করতে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যা ৭টায় জামায়াত আমীরের বসুন্ধরার বাসায় যাবেন তিনি। এরপর যাবেন নাহিদ ইসলামের বাড্ডার বাসায়। বিএনপি’র দায়িত্বশীল সূত্র মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, বিএনপি যে ইতিবাচক রাজনীতির সূচনা করতে চায় এর অংশ হিসেবেই বিএনপি’র প্রধান প্রতিদ্বন্দ্বীদের দলের প্রধানদের বাসায় সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান। উল্লেখ্য, বিএনপি’র সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সমবেদনা জানাতে বিএনপি চেয়ারম্যানের গুলশানের কার্যালয়ে যান জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। এ ছাড়া হাসপাতালে থাকা অবস্থায়ও বেগম জিয়ার স্বাস্থ্যের খবর নিতে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। এনসিপিসহ অন্যান্য দলের নেতারাও বেগম জিয়ার মৃত্যুর পর তারেক রহমানকে সমবেদনা জানান।