মুন্সীগঞ্জ-৩

বিদ্রোহী প্রার্থীর সমর্থককে হত্যার ঘটনায় মামলা দায়ের

ফন্ট সাইজ:

মুন্সীগঞ্জ-৩ আসন সদরের চরাঞ্চলে বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থক জসীমউদ্দিন নায়েব (৩০) কে হত্যার ঘটনায় ২২ জনসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় নিহত জসীমের পিতা মাফিক নায়েব বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন। এই ঘটনা ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ এখনো খুনের ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসীমউদ্দীন।
এর আগে শুক্রবার বিকালে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে ওই যুবককে পিটিয়ে ও কুপিয়ে আহত করে ধানের শীষের সমর্থক নাসির দেওয়ান ও তার ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল দেওয়ানরা। এদিকে জসীমের মৃত্যুর ঘটনার পর থেকে বাড়িতে শোকের মাতম চলছে। নিহত জসীমউদ্দিন নায়েব চর আব্দুল্লাহ গ্রামের মাফিক নায়েবের ছেলে। তিনি ওই গ্রামে একটি নারী ও একটি পুরুষ মাদ্রাসা পরিচালনার দায়িত্বে ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন