দেশে মব বন্ধ করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অগ্রাধিকার দিবে জাতীয়তাবাদী দল বিএনপি বলে মন্তব্য করেছেন নোয়াখালী-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ.এম মাহবুব উদ্দিন খোকন। এ ছাড়াও তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে বিএনপি গুরুত্বসহকারে কাজ করছে। দেশে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি বন্ধে বিএনপি জিরো টলারেন্স বলেও জানান তিনি। আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া কোনো সভ্য রাষ্ট্র টিকে থাকতে পারে না। মব জাস্টিস কখনো ন্যায়বিচার নয় এটি রাষ্ট্র ও সমাজের জন্য গভীর হুমকি।
তিনি উল্লেখ করেন, নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সাম্প্রতিক সময়ে গুজব, উস্কানি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে কিছু এলাকায় জনতা আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এতে নিরীহ মানুষ হামলা, লাঞ্ছনা ও সম্পদহানির শিকার হচ্ছেন। মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও পেশাদার, নিরপেক্ষ ও মানবাধিকারসম্মত ভাবে কাজ করতে হবে। প্রতিটি জেলায় সমন্বিত মনিটরিং সেল গঠন করে গুজব ও উস্কানিমূলক কনটেন্ট দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করতে হবে। পাশাপাশি কমিউনিটি পুলিশিং জোরদার, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম-পুরোহিতসহ সামাজিক নেতৃত্বকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করা, শিক্ষাপ্রতিষ্ঠানে সহনশীলতা ও আইনের শাসন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এসবই দীর্ঘমেয়াদে মব সহিংসতা কমাতে সহায়ক হবে। রাষ্ট্র, রাজনৈতিক দল, নাগরিক সমাজ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেন খোকন। শনিবার দুপুরে নির্বাচন পরবর্তী সময়ে সোনাইমুড়ী উপজেলায় নিজ বাসভবনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সময়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব মন্তব্য করেন তিনি। এ সময় নোয়াখালী-১ আসনের সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‘মব বন্ধ করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অগ্রাধিকার দিবে বিএনপি’
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
