বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশের অন্যতম এফএমসিজি প্রতিষ্ঠান রিমার্ক এইচবি তাদের গুলশান-এর কর্পোরেট অফিসে দিনব্যাপী আয়োজনের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করেছে। বর্ণিল সাজসজ্জা, ঐতিহ্যবাহী খাবার এবং প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে আনন্দমুখর ও স্মরণীয়। উক্ত অনুষ্ঠানে রিমার্ক এইচবির ডিরেক্টরস, ম্যানেজিং ডিরেক্টর নাজমুল আলম ও সিইও মোহাম্মদ আলমগীর আলম সরকার সহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অফিসকে বৈশাখী আবহে সাজানো হয় লাল-সাদা রঙের আলপনা, পান্তা-ইলিশের প্রতীকী উপস্থাপন, গ্রামীণ মোটিফ ও নকশায়। দেয়ালজুড়ে ছিল বাংলা সংস্কৃতির নানা উপাদান, যা কর্মীদের মধ্যে নববর্ষের উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।
দিনটির বিশেষ আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। কর্মীদের জন্য পরিবেশন করা হয় মুড়ি, মুড়কি, বিভিন্ন ধরনের পিঠা সহ দেশীয় স্বাদের নানা উপাদেয় খাবার। সকালের শুরুতেই সবাই একসাথে এই আয়োজন উপভোগ করেন, যা পুরো অফিসে একধরনের পারিবারিক বন্ধন তৈরি করে।
পোশাকেও ছিল বৈচিত্র্য ও ঐতিহ্যের ছোঁয়া। নারী ও পুরুষ কর্মীরা লাল-সাদা, রঙ-বেরঙের শাড়ি, পাঞ্জাবি ও ফিউশন পোশাকে নিজেদের সাজিয়ে তুলেছিলেন। এই রঙিন উপস্থিতি অফিসের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে রিমার্ক এইচবির ম্যানেজিং ডিরেক্টর নাজমুল আলম বলেন, “পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এই আয়োজনের মাধ্যমে আমরা শুধু উৎসবই উদযাপন করি না, বরং আমাদের টিমের মধ্যে ঐক্য, আনন্দ এবং একসাথে কাজ করার শক্তিকে আরও দৃঢ় করি। আমরা বিশ্বাস করি, এমন উদযাপন কর্মীদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করে, যা আমাদের সামগ্রিক কর্মপরিবেশকে সমৃদ্ধ করে।”
দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে রিমার্ক এইচবি তাদের কর্মীদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয় এবং বাংলা সংস্কৃতির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। উৎসবের এই উচ্ছ্বাস ভবিষ্যতেও এভাবেই অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
রিমার্ক এইচবি একটি যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান, যা আন্তর্জাতিক মানের পণ্য নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশে নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে কাজ করছে। উন্নত প্রযুক্তি ও শক্তিশালী বিতরণব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের প্রসাধনী ও এফএমসিজি খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে।বর্তমানে প্রতিষ্ঠানটি হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বেবি কেয়ার ও কালার কসমেটিকস পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। কোম্পানিটির জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে লিলি, নিওর, ম্যাক্স বিউ, লিটল ওয়ান, অরিক্স ও টাইলক্স, সিওডিল।
রিমার্ক এইচবি-এর পহেলা বৈশাখ উদযাপন
অর্থনৈতিক রিপোর্টার
অর্থ বাণিজ্য
৫ মাস আগে
১৮ এপ্রিল (শনিবার), ২০২৬, ৬ঃ৫৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
