ফেনীর দাগনভূঞায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ২ জামায়াতকর্মী আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সিলোনীয়া বাজারের লাকী রোডের পূর্ব হীরাপুর গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে প্রবাসী জয়নাল আবেদীন দুলাল (৩৮) নামের এক জামায়াতকর্মীকে পিটিয়ে আহত করেছে। উপজেলার উত্তর জায়লস্কর গ্রামের যুবদল কর্মী হাসানের নেতৃত্বে ৩০-৩৫ জন মিলে তার ওপর অতর্কিত হামলা করে। ঘটনার পর ইতালি প্রবাসী আবদুর রহিমসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ছেলের ওপর হামলার খবর শুনে শনিবার সকাল ১০ টায় দুলালের আম্মা রৌশন আরা বেগম (৭০) হার্টঅ্যাটাক করে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের হীরাপুর গ্রামের জামায়াতকর্মী ও প্রবাসী জয়নাল আবেদীন দুলালের মা রওশন আরা বেগম (৭০)এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফেনী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু। তিনি দুলালের সঙ্গে ফোনে কথা বলে তাকে সান্ত্বনা প্রদান করেন এবং গতকাল রাতে তার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন। এ ব্যাপারে দুলালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জামাল উদ্দিন সন্ত্রাসী। তার কাছ অস্ত্র আছে। তিনি ফেনী জেলা যুবদলের আহ্বায়ক এয়াকুব নবীকে মেরে ফেলার হুমকি দিলে আমি প্রতিবাদ করি। পরে সে আমার দিকে তেড়ে আসলে হাতাহাতি হয়। এছাড়া শনিবার দুপুরে উপজেলা রাজপুর ইউনিয়নে ভবানিপুর গ্রামের জামায়াতকর্মী নুরুল আলসারের ওপর তার নিজ ঘরে ঢুকে লাঠি দিয়ে হামলা করে একই এলাকার খান বাড়ির যুবদলকর্মী ওলি আহম্মেদ। তাকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দাগনভূঞায় জামায়াত সমর্থক ছেলের ওপর হামলা, খবর শুনে মায়ের মৃত্যু
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
