চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিজয়ী প্রার্থী সরওয়ার জামাল নিজামকে অভিনন্দন জানিয়েছেন ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আনোয়ারা-কর্ণফুলীর উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকার টেকসই উন্নয়ন, স্থিতিশীলতা ও সাধারণ মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বার্তায় আরও বলা হয়, আগামীর আনোয়ারা-কর্ণফুলী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। উন্নয়নমুখী পরিকল্পনা বাস্তবায়নে রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। চট্টগ্রাম-১৩ আসনের ভোটার, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। তাদের ভালোবাসা, শ্রম ও ত্যাগ রাজনৈতিক পথচলায় অনুপ্রেরণা জুগিয়েছে বলে উল্লেখ করা হয়। একইসঙ্গে এই নির্বাচনী কার্যক্রমের মাধ্যমে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হয়েছে বলেও জানানো হয়। ভবিষ্যতেও জনগণের পাশে থেকে তাদের অধিকার রক্ষা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়। পাশাপাশি জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সবশেষে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করে আনোয়ারা-কর্ণফুলীর সার্বিক কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আশা প্রকাশ করেন।
বিএনপি প্রার্থী নিজামকে অভিনন্দন জানালেন জামায়াত প্রার্থী
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
