ইরান যুদ্ধের প্রভাব

মালয়েশিয়ার মালাক্কা প্রণালীতে তেল সরানোর দায়ে ২টি ট্যাঙ্কার জব্দ

ফন্ট সাইজ:

মালয়েশিয়ার মালাক্কা প্রণালী এলাকায় অবৈধ জাহাজ-থেকে-জাহাজ (এসটিএস) তেল স্থানান্তর কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে দুটি ট্যাঙ্কার জব্দ করেছে দেশটির সামুদ্রিক আইনশৃঙ্খলা বাহিনী।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামা ও নিউ স্ট্রেইটস টাইমস এবং ফ্রি মালয়েশিয়া টুডেসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ ও সাউথ চায়না মর্নিং পোস্টও জানিয়েছে, মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) এক অভিযানে ট্যাঙ্কার দুটি আটক করে এবং এতে জড়িতদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) এর মহাপরিচালক অ্যাডমিরাল মোহদ রোসলি আবদুল্লাহ গণমাধ্যমগুলোকে জানিয়েছেন, আন্তর্জাতিক নৌপথ হিসেবে গুরুত্বপূর্ণ এই মালাক্কা প্রণালীতে অবৈধ তেল স্থানান্তর চক্রগুলো অত্যন্ত কৌশলে তাদের কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, চক্রগুলো সাধারণত ‘শ্যাডো ফ্লিট’ ব্যবহার করে, যেখানে জাহাজের মালিকানা গোপন রাখা হয় এবং ট্র্যাকিং এড়াতে অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) বন্ধ বা বিকৃত করা হয়।

এছাড়া রাতের অন্ধকার বা কম দৃশ্যমান অবস্থায় তারা এসব কার্যক্রম চালায়, ভুয়া পরিচয় ব্যবহার করে এবং জাহাজের নাম পরিবর্তনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করে। গণমাধ্যমগুলো লিখেছে, দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা ট্যাঙ্কার দুটি মালাক্কা প্রণালীর সন্দেহজনক এলাকায় অবস্থান করছিল এবং সেগুলোতে অবৈধভাবে তেল স্থানান্তরের প্রমাণ পাওয়া গেছে।

এমএমইএ’র তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে এখন পর্যন্ত মালয়েশিয়ার জলসীমায় অবৈধ এসটিএস তেল স্থানান্তরের ৩৯টি ঘটনা শনাক্ত করা হয়েছে, যেখানে বিদেশি ও স্থানীয় উভয় ধরনের জাহাজ জড়িত ছিল।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন