চ্যাম্পিয়নশিপ লীগে বয়স জালিয়াতি

রেঞ্জার্সকে জরিমানা ও পরাজিত ঘোষণা

ফন্ট সাইজ:

বাংলাদেশের ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লীগে এতদিন আলোচনায় ছিল ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিং। এবার সেই আলোচনায় যুক্ত হলো বয়স জালিয়াতি। যার প্রমাণও পেয়েছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। এর শাস্তি স্বরূপ ঢাকা রেঞ্জার্স ক্লাবকে ৩০ হাজার টাকা জরিমানা ও চট্টগ্রাম সিটি ফুটবলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ওই ম্যাচে চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবকে ২-০ গোলে হারিয়েছিল রেঞ্জার্স।
তরুণ ফুটবলারদের প্রতিযোগিতামূলক পরিবেশে বেড়ে উঠার জন্য চ্যাম্পিয়নশিপ লীগে ১৭-১৯ বছর বয়সী তিন জন ফুটবলারের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে বাফুফে লীগ কিমিট। এই তিন জনের মধ্যে একজনকে একাদশে খেলাতে হবে। চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবের বিপক্ষে রেঞ্জার্স যে ফুটবলারকে খেলিয়েছিল, তার বয়স ১৭-১৯ বছরের বেশি। এজন্য ম্যাচ শেষে প্রতিপক্ষ ফেডারেশনের কাছে আপিল করে। ফেডারেশন সেটা পর্যালোচনা করে সত্যতা পাওয়ায় ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠায়। ডিসিপ্লিনারি কমিটি লীগের বাইলজ ও ডিসিপ্লিনারি কোড অনুযায়ী সিদ্ধান্ত নেয়। এই লীগের বাইলজে রয়েছে যাদের জন্ম ৩১শে মে ২০০৭ থেকে ১লা ডিসেম্বর ২০০৯, এই বয়সসীমার একজনকে একাদশে খেলতে হবে। রেঞ্জার্স চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবের বিপক্ষে ৯ই এপ্রিল যাকে এই বয়সসীমা দেখিয়ে খেলিয়েছিল, তার বয়স মূলত বেশি। ফলে বাইলজের ধারা ভঙ্গ হয়েছে।
এজন্য সংশ্লিষ্ট ক্লাব শাস্তির মুখে পড়েছে। প্রতিপক্ষ ক্লাবের আবেদনের প্রেক্ষিতে বাফুফে শাস্তি দিয়েছে। খেলার আগে সেই ফুটবলারকে নিবন্ধন করিয়েছে ক্লাব। সেই সময় ফেডারেশনের চোখ ফাঁকি দিয়েছে সংশ্লিষ্ট খেলোয়াড় ও ক্লাব।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন