সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দেড় বছর বয়সের মালিহা বিনতে মাহফুজ নামে এক শিশু মারা গেছে। রোববার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শিশু মালিহা বিনতে মাহফুজ ওই উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয়ানগর গ্রামের মুকুল মাহফুজের মেয়ে। জানা যায়, মারা যাওয়া শিশুটির বয়স দেড় বছর। তিন সপ্তাহ আগে হামের উপসর্গ দেখা দিলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু তাতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে আইসিইউতে তার মৃত্যু হয়। উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহত শিশু তার বড় ভাইয়ের মেয়ে। ঢাকা শ্যামলীর একটি হাসপাতালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। দুপুরে বাসায় এনে তার দাফন সম্পন্ন করা হয়েছে। এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১০৪ জন শিশু হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ৭৭ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর বাকি ২৭ জন জেলার ছয়টি সরকারি ও একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
সিরাজগঞ্জে হামে এক শিশুর মৃত্যু: হাসপাতালে ২৭
সিরাজগঞ্জ প্রতিনিধি
১৩ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
