কুষ্টিয়ায় আস্তানায় ঢুকে পীরকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় আস্তানায় ঢুকে পীরকে কুপিয়ে হত্যা

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুরে শামীম রেজা ওরফে শামীম জাহাঙ্গীর (৫৫) নামে এক পীরকে কুপিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ মুসল্লি ও এলাকাবাসী। এ সময় তার আস্তানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, শামীম রেজা ওরফে শামীম জাহাঙ্গীরের দেয়া পবিত্র কোরআন অবমাননাকর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে তারা সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল বের করে তার আস্তানায় হামলা চালায়। এ সময় হামলকারীরা শামীমকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে অগ্নিসংযোগ করে। পরে শামীমের ভক্তরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হামলার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, ভাইরাল ভিডিওটি তারা দেখেছেন। ভিডিওটি পুরনো বলে ধারণা করা হচ্ছে। তারপর মুসল্লি ও বিক্ষুব্ধ এলাকাবাসী তার আস্তানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করলে হামলায় শামীম নিহত হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

Tapon roy

১ মাস আগে

সংবাদদাতা ধর্মপ্রান মুসলমান, তাই হামলাকরীদের ধর্মপ্রাণ বলছেন। ভোট দিনে হয়েছে না রাতে হয়েছে না সন্ধ্যায় হয়েছে, সেটা বড় কথা নয়। ভোট গননায় সমস্যা ছিল তা বুঝা গেছে গনভোটের ফলাফর পুন: গননায়?

লিমা

১ মাস আগে

তাই বলে হত্যা তো ইসলাম অনুমোদন করে না।তাহলে কেন হত্যা? কার স্বার্থে?

নজরুল ইসলাম

১ মাস আগে

ব্লাসফেমি আইন প্রণয়ন অত্যন্ত প্রয়োজন। তাহলে আর আইন নিজের হাতে তুলে নেয়ার প্রয়োজন হবেনা।

moiyee

১ মাস আগে

যারা হত্যা করলো তারা আবার ধর্মপ্রান বা ধার্মিক কিভাবে লেখেন? এত ঈমানদার লোকজন কিভাবে মেরে ফেললো কিভাবে ?

Imran

১ মাস আগে

No hope.

khabirahmed

১ মাস আগে

ভাবতে অবাক লাগে - ভোট একটা পাতানো খেলা মাত্র। অসভ্য জাতি আমি, দেশকে কোন প্রকার ভালবাসিনা অথচ কথায় কথায় স্বাধিনতা ও মুক্তি যুদ্ধ আর গনতন্ত্রেরকে বেচি আর লুটেরা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি। যদিও অনেক জনগণই এই সিষ্টেমের বিরুদ্ধে , কিন্তু অল্প কিছু দেশ বিরোধিদের সাথে মাথা তুলে দাড়াতে পারছেন। যদি কখনো সামার্থ্যে থাকে নিজের রক্ত বংশধরদের অন্য দেশের নাগরিক বানাবো ইন্শাল্লাহ।

আনিস উল হক

১ মাস আগে

" বিশ্ব যখন এগিয়ে চলেছে
আমরা তখনো বসে
বিবি তালাকের
ফতোয়া খুঁজি
ফেকাহ হাদীস চষে,
হানাফী শাফীই মালিকি
হাম্বলীর তখনো মেটেনি গোল
আজরাইল আসি হাঁকিল তল্পি তোল।
ভিতরের দিকে মরিয়াছি যত
বাহিরের দিকে তত
গুনতিতে মোরা
বাড়িয়া চলেছি
গরু ছাগলের মত" - কাজী নজরুল ইসলাম।।

SM Rafiqul Islam

১ মাস আগে

পবিত্র কোরান নিয়ে অবমাননাকর বক্তব্য দিলে ধর্মপ্রাণ মুসলমানেরা ক্ষিপ্ত হওয়াই স্বাভাবিক। কোন ধর্মের প্রতি কটাক্ষ করে কোন ধরনের বক্তব্য দেওয়া ঠিক নয়। আমাদের দেশ প্রায় ৯০% মুসলমানের দেশ। এখানেও অনেক তথাকথিত ইতর-ভদ্র লোক আছে যারা মুসলিম নামধারী কিন্তু ইসলামের নাম শুনলে তাদের গায়ে জ্বালা করে। সবাই সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। জাজাকআল্লাহ খাইরান।

BAD MOUTH

১ মাস আগে

এরা এখনো ক্যানো মনে করে দেশে পশ্চিমা ধাঁচে নির্বাচন হয়েছে বলে ইসলামের অপমান তৌহিদী জনতা মেনে নেবে ?

মন্তব্য করুন