জুয়েল আইচের জন্মদিনকে ‘জাদু দিবস’ ঘোষণা

জুয়েল আইচের জন্মদিনকে ‘জাদু দিবস’ ঘোষণা

ফন্ট সাইজ:

দেশের জাদুশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্ববরেণ্য জাদুশিল্পী জুয়েল আইচের জন্মদিনকে ‘জাদু দিবস’ হিসেবে ঘোষণা করেছে জাদুশিল্পী ঐক্য পরিষদ। শুক্রবার রাতে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, জুয়েল আইচ কেবল একজন জাদুশিল্পী নন, তিনি এ অঙ্গনের পথপ্রদর্শক। জুয়েল আইচের জন্ম না হলে জাদুশিল্পীদের কেউ একুশে পদক পেতেন না। আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা তিনি। তার হাত ধরেই দেশের জাদুশিল্প নতুন পরিচিতি পেয়েছে এবং শিল্পীরা পেয়েছেন প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। আরও জানানো হয়, সবুজ বাংলাদেশে জুয়েল আইচ লাল সূর্যের মতো। সব্যসাচী এই মানুষটিকে আমরা চির তরুণ হিসেবেই আরও বহুদিন আমাদের মাঝে পেতে চাই। সদা হাস্যোজ্জ্বলতার প্রতিকৃতি জুয়েল আইচ কেবল বাংলাদেশের সম্পদ নয়, বিশ্বের সম্পদ। এদিকে, এফডিসিতে আয়োজিত তার জন্মদিন অনুষ্ঠানে বিভিন্ন জাদুশিল্পীরা অংশ নেন। সভাপতি শাহীন শাহ, আলী রাজ, জাদু দম্পতি অনিক-তৃষা ও ক্ষুদে জাদুশিল্পী জিসান মঞ্চে জাদু প্রদর্শন করেন। এ ছাড়া, কৌতুকশিল্পী শাহীন খান, আনন্দ নিকেতন সংগীত একাডেমির নৃত্য পরিবেশনা এবং এসআই সুমনের গান অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন