হোসেনপুরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
প্রকাশিত: ২৩ নভেম্বর (শনিবার), ২০১৯ Archive 2018Source: হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে মাহমুদুর রহমান শান্ত (১০) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। পরিবার সূত্রে জানায়, গত ১৯শে নভেম্বর স্থানীয় গড়বিশুদিয়া আবু হুরাইয়া হাফেজিয়া মাদ্রাসা থেকে আর সে বাড়ি ফিরে আসনি। সে হোসেনপুর উপজেলার সাহেবেরচর গ্রামে কামরুল ইসলাম কফিলের পুত্র। এ ব্যাপারে ২১শে নভেম্বর হোসেনপুর থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৮২৭) করা হয়েছে। যুবকের গায়ের রং ফর্সা, উচ্চা ৩ ফুট ৩ ইঞ্চি, পরনে লুঙ্গি ও জুব্বা ছিল।