রিসেট

কসবায় ধর্ষিত মাদ্রাসার ছাত্রী অন্তঃসত্ত্বা শিক্ষক গ্রেপ্তার

প্রকাশিত: ১ অক্টোবর (মঙ্গলবার), ২০১৯ Archive 2018Source: কসবা, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
 কসবায় জোরপূর্বক ধর্ষণের শিকার হওয়া ৬ষ্ঠ শ্রেণির মাদ্রাসার ছাত্রী এখন তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। পুলিশ ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গতকাল সোমবার দুপুরে মাদ্রাসা শিক্ষক আবুল বাশার (৪০) কে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার হওয়া শিক্ষক আবুল বাশার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের শ্রীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার গণিত বিষয়ের শিক্ষক। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শিক্ষক আবুল বাশোর পাঁচ বছর আগে শ্রীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসায় গণিত বিষয়ের শিক্ষক হিসাবে যোগদান করেছেন। ওই মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী শিক্ষক আবুল বাশারের কাছে গণিত বিষয়ে প্রাইভেট পড়তেন। তিন মাস আগে ওই শিক্ষকের বাসায় কেউ ছিল না। ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন শিক্ষক। বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দিয়েছিলেন ওই শিক্ষক।