রিসেট

বড় পর্দায় সাঈদ বাবু

প্রকাশিত: ৯ অক্টোবর (সোমবার), ২০১৭ Archive 2016
Warning: Undefined property: stdClass::$news_source in /var/www/vhosts/mzamin.com/httpdocs/old-archive.php on line 257

Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /var/www/vhosts/mzamin.com/httpdocs/old-archive.php on line 257
Source:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাঈদ বাবু। এবার তাকে দেখা যাবে বড় পর্দায়। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ‘পোড়া মন-২’ ছবিতে অভিনয় করছেন তিনি। এটি পরিচালনা করছেন রায়হান রাফি। এই ছবিতে সাঈদ বাবুকে এন্টি হিরোর চরিত্রে দেখা যাবে। গেল ৩০শে সেপ্টেম্বর থেকে টানা আট দিন এই ছবির শুটিং শুরু করেছেন তিনি। আগামী ১৪ই অক্টোবর থেকে আবারো শুটিংয়ে অংশ নেবেন। চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করাই বর্তমানে এই অভিনেতার প্রধান লক্ষ্য বলে জানান তিনি। চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে সাঈদ বাবু বলেন, নিজেকে প্রস্তুত করে আমি চলচ্চিত্রে এসেছি। বাণিজ্যিক ছবিতে কাজ করার জন্য নাচ শিখেছি। এন্টি হিরোর চরিত্রের মধ্য দিয়ে নিজেকে বিভিন্নভাবে পর্দায় উপস্থাপন করা যায়। আমি আশা করছি এই ছবির মধ্য দিয়ে দর্শকের কাছে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবো। আগামীতেও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতে চাই। বাবু ছাড়াও এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিয়াম ও পূজা। এছাড়া একটি বিশেষ চরিত্রে জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজকে দেখা যাবে বলে জানা যায়। এদিকে বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন চ্যানেলে তার অভিনীত একাধিক ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। উল্লেখযোগ্য ধারাবাহিকগুলো হলো বাংলাভিশনে সকাল আহমেদের ‘ফুল মহল’, এটিএন বাংলায় মনিরুজ্জামান মনিরের ‘শূন্যতা’,  এনটিভিতে গোলাম সোহরাব দোদুলের ‘সংসার, আরটিভিতে মীর সাব্বিরের ‘নোয়াশাল’ ও কায়সার আহমেদের ‘আয়না’। প্রতিটি নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করছেন বলে জানান তিনি। সাম্প্রতিক সময়ের ধারাবাহিকগুলোর গল্প সম্পর্কেও কথা বলেন এই অভিনেতা। গল্পের প্রয়োজন ছাড়া কোনো চরিত্রকে লম্বা না করার জন্য নির্মাতাদের প্রতি তিনি অনুরোধ করেন।