রিসেট

কলকাতায় বাংলা ভাষা নিয়ে বিতর্কে বারে বারে উঠে এসেছে বাংলাদেশের কথা

প্রকাশিত: ৩১ আগস্ট (বৃহস্পতিবার), ২০১৭ Archive 2016
Warning: Undefined property: stdClass::$news_source in /var/www/vhosts/mzamin.com/httpdocs/old-archive.php on line 257

Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /var/www/vhosts/mzamin.com/httpdocs/old-archive.php on line 257
Source:
‘বাংলা ভাষার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে’। এটাই ছিল বিতর্কের বিষয়। আর এই বিতর্ক সভায় বারে বারে বাংলা ভাষার সম্মান রক্ষায় উঠে এসেছে বাংলাদেশের নাম। সম্প্রতি কলকাতায় এই বিতর্ক সভার আয়োজন করেছিল ডিবেটিং সার্কেল। কবি শঙ্খ ঘোষ তার বক্তব্যে শুনিয়েছেন একটি গল্প। বিলেতের বাংলাবিদ লেখক, শিক্ষক উইলিয়ম রাদিচের গল্প। বিলেতের ছাত্রেরা আরও ভাল বাংলা শেখার জন্য কলকাতায় যেতে চাইলে রাদিচে কিন্তু তাঁদের বারণ করেন। তিনি বলেন, ভাল ইংরেজি শিখতে হলে কলকাতায় যেও। ভাল বাংলার জন্য যাবে ঢাকা। এই গল্পের মাধ্যমে প্রবীণ কবি শঙ্খ ঘোষ বুঝিয়ে দিয়েছেন বাংলা ভাষার সম্মান রক্ষায় বাংলাদেশই ভরসা। এপার বাংলায়  বাংলা ভাষার বিপন্নতার প্রমাণ হিসেবে বিভিন্ন বক্তা তুলে ধরেছেন অনেক প্রমাণ, অনেক উদাহরণ।  বাংলাভাষীরা সংখ্যায় কম না হলেও বাংলা ভাষা কখনও ইংরেজির গায়ের জোরে কোণঠাসা, কখনও হিন্দির নকল করতে গিয়ে দিশেহারা। বিতর্ক সভায় অংশ নিয়েছিলেন লেখক, সাংবাদিক, শিল্পী থেকে চিকিৎসক। বাংলাদেশ থাকলে বাংলা নিরাপদ বলে জানাতে দ্বিধা করেন নি  কবি সুবোধ সরকার। বাংলাদেশ থেকে আসা দুই অতিথি অধ্যাপক আরিফা রহমান রুমা ও সাংবাদিক রাহুল রাহা বাংলা ভাষা যে বাংলাদেশে কত উচ্চতায় প্রতিষ্ঠিত সে কথাই জানিয়েছেন। তারা এও জানিয়েছেন, এপারের মত বাংলা না বলার যুক্তি বাংলাদেশে ঘটে না।