রিসেট

অভিনয়ে ফিরলেন মাসুদ আলী খান

প্রকাশিত: ১২ ডিসেম্বর (সোমবার), ২০১৬ Archive 2016
Warning: Undefined property: stdClass::$news_source in /var/www/vhosts/mzamin.com/httpdocs/old-archive.php on line 257

Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /var/www/vhosts/mzamin.com/httpdocs/old-archive.php on line 257
Source:
আমি সবসময়ই নিজেকে ‘ইত্যাদি’র নিয়মিত একজন শিল্পী হিসেবেই মনে করি। যে কারণে ‘ইত্যাদি’র মাধ্যমে আবারো অভিনয়ে ফিরতে পেরে খুব ভালো লাগছে। হানিফ সংকেত সবসময়ই আমার খোঁজখবর রাখতেন। খোঁজখবরের ধারাবাহিকতাতেই তার ‘ইত্যাদি’তে অভিনয় করা। তার প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি এখন থেকে নিয়মিত অভিনয় করতে পারবো। যতটুকু শ্রম শরীর সহ্য করতে পারে ঠিক ততটুকুই অভিনয় করবো। আমি এখন বলা যায় মোটামুটি বেশ সুস্থ, টুকটাক হাঁটাহাঁটি করছি। বেশ ভালো আছি এখন, আলহামদুলিল্লাহ। দু’বছর পর আবারো অভিনয়ে ফিরে অনেক ভালোলাগা নিয়ে এমনভাবেই অনুভূতি ব্যক্ত করলেন বর্ষীয়ান অভিনেতা মাসুদ আলী খান। গতকাল তিনি দু’বছরেরও বেশি সময় পর হানিফ সংকেতের নির্দেশনায় দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি নাটিকায় অভিনয় করেছেন। আর এরই মধ্য দিয়ে আবারো অভিনয়ে ফিরলেন। এদিকে মাসুদ আলী খান চ্যানেল আইতে প্রচারের লক্ষ্যে আরো একটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন। রেজাউর রহমান এজাজের রচনা ও হাফিজুর রহমান সুরুজের নির্দেশনায় এ নাটকটির নাম ‘প্রথমত আমি তোমাকে চাই’। আগামী ১৭ ও ১৮ই ডিসেম্বর নাটকটির শুটিং হবে রাজধানীর একটি শুটিং হাউজে। এতে মাসুদ আলী খানের সঙ্গে আরো অভিনয় করবেন সুরুজ, রফিকুল্লাহ সেলিম, শিরীন বকুল, আরফান আহমেদ, সাঈদ বাবু, সালতানাৎ সুপ্তসহ আরো অনেকে। উল্লেখ্য, ২০১৪ সালের ২৪শে অক্টোবর একটি নাটকের শুটিং থেকে বাসায় ফিরে বাথরুমে পড়ে গিয়ে কোমরে মারাত্মক আঘাত পান মাসুদ আলী খান। এরপর পুরোটা সময় চিকিৎসায় বাসাতেই সময় কাটে তার। ডাক্তারের আন্তরিক চেষ্টায় এখন তিনি প্রায় পুরোপুরি সুস্থ। তাই পরিবারের সবার সম্মতিতেই অভিনয়ে ফিরেছেন।