নাসিরনগরে সেলাই মেশিন বিতরণ
প্রকাশিত: ২৬ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২০ Archive 2018Source: নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
লাল হোসেন চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশন ও বাংলাদেশি আমেরিকান সোসাইটির যৌথ উদ্যোগে নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নে বিধবা ও অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন প্রদানের কর্মসূচি সমাপ্ত হয়েছে। গতকাল সকাল ১১ ঘটিকায় লাল হোসেন মেমোরিয়াল ফাউন্ডেশন কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক আব্দুল মোমেন, জিয়া চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক মো. মোজেল উদ্দিন ভুইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন উপজেলা প্রতিনিধি মো. আজিজুর রহমান চৌধুরী, আর্থসামাজিক উন্নয়নে ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন মাসুদ রানা, তানভির চৌধুরী প্রমুখ।