রিসেট

সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৩১ আগস্ট (সোমবার), ২০২০ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত কর্নেল আবু ওসমান চৌধুরী। অসুস্থ অবস্থায় গতকাল দুপুরে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে ভর্তি করা হয়েছে। তার কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবীব। তিনি বলেন, ৮৪ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা কর্নেল আবু ওসমান চৌধুরী করোনা আক্রান্ত হওয়ার বিষয়ে তার মেয়ে নাসিমা তারিক গতকাল রাতে জানিয়েছেন।