রিসেট

জামালপুরে মা ও শিশু সন্তানের লাশ উদ্ধার, পিতা গ্রেপ্তার

প্রকাশিত: ২৭ আগস্ট (বৃহস্পতিবার), ২০২০ Archive 2018Source: জামালপুর প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে মা ও ছেলে শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী হারুনুর রশীদকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে মাদারগঞ্জের চর গোপালপুর গ্রামের হারুনুর রশিদ পলাশের স্ত্রী মোসলেমা আক্তার শিখা (৩৮) ও ৩ বছর বয়সী শিশু ছেলে তৌফিকুল ইসলাম তৌকিরের মরদেহ নিজ বসতঘরের খাটের উপর ছুিরকাঘাত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দু’জনের লাশ উদ্ধার করে মাদারগঞ্জ থানায় নিয়ে আসে। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী হারুনুর রশিদ পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দু’টি জামালপুর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।