রিসেট

পূবাইলে লুণ্ঠিত স্বর্ণালঙ্কারসহ ৭ ডাকাত গ্রেপ্তার

প্রকাশিত: ২২ আগস্ট (শনিবার), ২০২০ Archive 2018Source: স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
গাজীপুর মহানগরের পূবাইল থানার কুদাব এলাকায় ডাকাতির স্বর্ণালংকারসহ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। এ ছাড়াও স্বর্ণবিক্রিকৃত দোকানদারকেও আটক করা হয়।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গত ১৭ই জুলাই পূবাইলের কুদাব এলাকার এডভোকেট নজরুল ইসলাম খানের বসতবাড়িতে একদল ডাকাত হানা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে দেশের বিভিন্ন জেলা থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ডাকাতিকৃত স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ বিপুল পরিমাণ মালামাল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানায় পুলিশ।