রিসেট

চারঘাটে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

প্রকাশিত: ১৮ আগস্ট (মঙ্গলবার), ২০২০ Archive 2018Source: চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
 রাজশাহীর চারঘাটে দুই শিশুকে ধর্ষণ মামলার একমাত্র আসামি প্রান্ত (২০)কে আটক করেছে মডেল থানা পুলিশ। রোববার গভীর রাতে উপজেলার থানাপাড়া গ্রামের জনৈক ব্যক্তির বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। গতকাল সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিত কুমার কুণ্ডু। জানা যায়, গত শনিবার ধর্ষণ ঘটনার পর থেকে অভিযুক্ত আসামি প্রান্ত নিজেকে বাঁচাতে আত্মগোপনে চলে যায়। মামলা দায়েরের পর থেকে পুলিশ প্রান্তকে আটক করতে ব্যাপক তৎপরতা চালাতে থাকে। এর প্রেক্ষিতে রোববার গভীর রাতে উপজেলার থানাপাড়া এলাকা থেকে জনৈক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
প্রসঙ্গত, টিভি দেখানোর কথা বলে গত শনিবার বিকালে ৬ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ করে প্রান্ত নামের ওই যুবক। ঘটনা প্রকাশের পর এক শিশুর পিতা বাদী হয়ে গত শনিবার রাতেই প্রান্তকে একমাত্র আসামি করে থানায় মামলা করেন।