ফুলগাজীতে গৃহকর্মীকে ধর্ষণ
প্রকাশিত: ৪ মার্চ (বুধবার), ২০২০ Archive 2018Source: ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজীতে এক গৃহকর্মী নারী (২৩)-কে জোরপূর্বক ধর্ষণ করেছে রসুল মিয়া (৬৫) নামের এক গৃহকর্তা। এ ঘটনায় গৃহকর্মী স্থানীয় আমজাদ হাট ইউনিয়ন পরিষদের উত্তর ধর্মপুর এলাকার (৪নং ওয়ার্ড) ইউপি সদস্য আমিনুল করিম ওরফে খোকা মেম্বারের কাছে বিচার চেয়ে উল্টো হেনস্তার শিকার হয়েছেন। বিচার না করে ঘটনাকে ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে ওই ইউনিয়ন পরিষদ এ সদস্যের বিরুদ্ধে। নির্যাতিত নারী থানায় মামলা করলেও আসামি গ্রেপ্তারে পুলিশ তৎপর নয় বলেও অভিযোগ উঠেছে। ফুলগাজী থানার মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।