রিসেট

মৌসুমীর নতুন

প্রকাশিত: ১১ ডিসেম্বর (বুধবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
নতুন একটি টেলিছবিতে কাজ করলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। নাম ‘রং নাম্বার’। গোলাম সারোয়ার অনিকের রচনায় এটি নির্মাণ করেছেন আসাদুজ্জামান আসাদ। এরই মধ্যে নেপালের বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে এর দৃশধারণের কাজ। মৌসুমী হামিদ বলেন, খুব ভালোভাবে এর শুটিং শেষ হয়েছে। গল্পটি সত্যিই অসাধারণ। আমার বিশ্বাস দর্শক এখানে ভিন্নতা পাবেন। জানা গেছে, শিগগিরই ‘রং নাম্বার’ টেলিছবিটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।