রিসেট

ব্যক্তিগত কাতায় হুমাইরার ব্রোঞ্জ

প্রকাশিত: ২ ডিসেম্বর (সোমবার), ২০১৯ Archive 2018Source: স্পোর্টস রিপোর্টার (কাঠমান্ডু) নেপাল থেকে
১৩তম সাউথ এশিয়ান গেমসে ( এসএ গেমস) প্রথম পদকের দেখা পেয়েছে বাংলাদেশ। সকালে ললিতপুর  কারাতে ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত ব্যক্তিগত কাতায় হুমাইরা আক্তার অন্তরা তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতেন। একই খেলায় স্বর্ণ জেতে পাকিস্তান। এটি তাদের প্রথম স্বর্ণ। আর রৌপ্য গেছে স্বাগতিক নেপালের ঘরে।
ছেলেদের এককেও ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। কাতায় চার প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়ে ব্রোঞ্জপদক জেতেন বাংলাদেশের হাসান খান।