দৌলতপুর সীমান্তে ২৬ কেজি গাঁজা উদ্ধার
প্রকাশিত: ২৪ নভেম্বর (রবিবার), ২০১৯ Archive 2018Source: দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া সজিপাড়া গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ প্রাগপুর বিওপি’র টহল দল উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া সজিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার করে।