রিসেট

সিলেটের কাস্টঘরে ছুরিকাঘাতে যুবক খুন

প্রকাশিত: ৯ নভেম্বর (শনিবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
 সিলেটের কাস্টঘরে এক যুবক খুন হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, কোতোয়ালি থানার একদল পুলিশ টহলকালে সন্ধ্যার পর আহত হয়ে পড়ে থাকা অবস্থায় ওই যুবককে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া বলেন, অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের ডান হাঁটুর উপরে ছুরিকাঘাত এবং রক্তক্ষরণ হতে দেখা গেছে। এ ছাড়া খুনের প্রাথমিক কিছু আলামত পাওয়া গেছে। কি কারণে ঘটনাটি ঘটেছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।