আরফিন রুমির ‘পরশমনি’
প্রকাশিত: ৯ নভেম্বর (শনিবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
বর্তমানে সংগীত তারকা আরফিন রুমি বেশ বেছে বেছে কম গান করছেন। তবে নিজের ইউটিউব চ্যানেলে বেশ সরব তিনি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশ হলো রুমির নতুন গান ‘পরশমনি’। গানটির কথা, সুর ও সংগীতায়োজনও করেছেন শিল্পী। গানটি প্রসঙ্গে রুমি বলেন, গানটির কথা, সুর ও সংগীতে বেশ ভিন্নতা খুঁজে পাবেন শ্রোতারা। নিজের চ্যানেলেই গানটি প্রকাশ করেছি। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।