সুবর্ণচরে অস্ত্রসহ ২ জলদস্যু কারাগারে
প্রকাশিত: ৯ নভেম্বর (শনিবার), ২০১৯ Archive 2018Source: সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
সুবর্ণচরের র্যাবের অভিযানে অস্ত্রসহ ২ জলদস্যুকে আটক করেছে র্যাব। শুক্রবার জলদস্যুদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। চরজব্বর থানা পুলিশ জানায়, ৭ নভেম্বর রাত ৯টার দিকে তাদের আটক করা হয়। এলাকা সূত্রে জানা যায়, ইলিশ মৌসুমে জেলেদের ইলিশ ধরাকে কেন্দ্র করে জলদস্যুরা সক্রিয় হয়ে পড়ছে। এ অবস্থায় তারা দীর্ঘদিন ধরে ফকির বাহিনীর উপর নজরদারি বাড়ানো হয়। পরে তারা চর বাপ্পা এলাকায় একত্রিত হয়েছে ডাকাতির প্রস্তুতি নিলে তখন তাদেরকে ধাওয়া করে এই সময় ফকির বাহিনীর দুই সহযোগীকে গ্রেপ্তার করে। আটককৃতরা হলো, রাসেল (২৫) ও জাহের (২৮)।