রিসেট

শ্যামনগরে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় আটক ২

প্রকাশিত: ৭ নভেম্বর (বৃহস্পতিবার), ২০১৯ Archive 2018Source: শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগরে ৯ম শ্রেণীর এক ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় ছাত্রীর মা শ্যামনগর থানায় ২ জনকে আসামি করে মামলা করেছে। থানার ওসি (তদন্ত) আনিচুর রহমান মোল্যা বুধবার ভোরে কালিগঞ্জ থানার সোতা গ্রামের নন্দ মন্ডলের ছেলে সঞ্জয় মন্ডল (২৩) ও পার্শ্ববর্তী চৌমহনী কৃষ্ণনগর গ্রামের গহর আলী গাজীর ছেলে ইসমাইল হোসেন ওরফে সোহেল (২৫)কে আটক করেছে। পুলিশ আটককৃতদের আদালতের মাধ্যমে  জেলহাজতে প্রেরণ করেছে। মামলা সূত্রে জানা যায়, পূর্ব পরিচয়ে সঞ্জয় গত ২রা নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে ওই ছাত্রীকে মোবাইলে বাড়ির বাইরে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে অপহরণ করে এবং ওই রাতেই দু’জনে মিলে ধর্ষণ করে পালিয়ে যায়।