রিসেট

ভাঙ্গায় যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার

প্রকাশিত: ৪ নভেম্বর (সোমবার), ২০১৯ Archive 2018Source: ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া গ্রামে রাস্তার পাশ থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে ওই গ্রামের বাজার সংলগ্ন স্থানের রাস্তার পাশের একটি জমি থেকে ভাঙ্গা থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ কাজী সাইদুর রহমান জানান, গতকাল সকালে স্থানীয়রা উপজেলার ওই গ্রামের রাস্তার পাশের জমিতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করে। তিনি বলেন, রাতের কোনো এক সময় খুনিরা তাকে হত্যার পর মাথাটি অন্যত্র নিয়ে মৃতদেহটি এখানে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।