রিসেট

গাংনীতে হোম সোলার বিতরণ

প্রকাশিত: ৩ নভেম্বর (রবিবার), ২০১৯ Archive 2018Source: গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
 গাংনীতে সোলার হোম সিস্টেম বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা অডিটোরিয়ামে এ সব পাখা বিতরণ করা হয়।
সোলার রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনের সৌজন্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস পাখা বিতরণের আয়োজন করে। উপজেলার বিভিন্ন গ্রামের ৩৪২ জন পরিবারের মাঝে পাখা বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।