রিসেট

ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ লাখ টাকা শিক্ষা বৃত্তি প্রদান

প্রকাশিত: ২৯ অক্টোবর (মঙ্গলবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উদ্যোগে ৬ শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রায় সাড়ে ১৭ লাখ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল আলম। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নোয়াব আসলাম হাবিবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য আবুল হোসেন আজাদ, আসাদুজ্জামান চৌধুরী, সৈয়দা নাখলু আক্তার প্রমূখ। পরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এস.এস.সি ও এইচ.এস.সি’র ৬৬৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ১৭ লাখ ৪৪ হাজার টাকা বিতরণ করা হয়। সহকারী প্রকৌশলী আব্দুল হামিদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।